by Priyo Australia | October 25, 2011 8:27 pm
যে ব্যাথা দিয়েছ আমায় রেখে দিতে চাই
ভালবেসে কে আর বল কাদাবে আমায়।
যে নেশায় ডুবে আমি ডুবে যেতে চাই
ভালবেসে কে আর বল ডোবাবে আমায়।
যে হাতের বিষ ছোয়া ছুয়ে দিতে চাই
ভালবেসে কে আর বল বিষ ছোয়াবে আমায়।
যে প্রেমের কাটাতারে জড়িয়ে যেতে চাই
ভালবেসে কে আর বল জড়াবে আমায়।
যে আগুন চোখে আমি পুড়ে যেতে চাই
ভালবেসে কে আর বল পোড়াবে আমায়।
যে মরন সয়ে আমি মরে যেতে চাই
ভালবেসে কে আর বল ভালবাসবে আমায়।
গানের লিংক: http://www.youtube.com/watch?v=RLIzX-wjjwc[1]
Source URL: https://priyoaustralia.com.au/priyo/music/2011/gajal-bhalobeshe-bhalobasha/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.