মহাকালের অস্থি

by Najmin Mortuza | August 9, 2018 12:23 pm

হঠাৎ একদিন মনসামঙ্গলের দেবীর দেখা পেলে
নিবিড় বন্ধুতায় জড়াতাম ।
তারপর পৃথিবী অঘোর ঘুমে অচেতন হলে 
যা কিছু খারাপ , যা কিছু দূষিত,
নীলের শিয়রে দাঁড়িয়ে দেখতাম,
কি করে সে ছোবল দিয়ে বিষে বিষ মিশিয়ে
শুদ্ধ করে পাপ ও অনন্তের পুণ্য হওয়ার খেলা।
সকল স্বর্গ আজ শুধু পাপী তাপির দখলে
দুধে আলতায় গোলা রঙীন ভাণের,
সুখ সুখামি মুখের হাসি -কান্না।
অন্ধকার চৈত্রের বাতাসে খুনিরা কাছে আসে
মুখে অহিংসার শান্ত বুলি,
তারা কায়দা করে সকল পায়ের চিহ্ন মুছে দিতে আসলেও পারেনি এখনো,
অনেক চিহ্ন পড়ে আছে নরম মাটিতে।
আজকাল দেখি যেখানে যত শিল্পী গায়ক কবি লেখক চারুকলা ও উন্মেষ সেখানেই নেতি,
সব প্রসন্নতাকে আত্নসাৎ করে নিজে টয়টম্বুর হয়ে
গাছের তলায় পড়ে আছে পাকা ফলের মত জড়বৎ।
বিশ্ববিদ্যালয় ,খেলার মাঠে , মিছিলে জনসভায় ,নিরাশ দলকে দল মানুষ।
মানুষের এমন কাতর জলস্রোত
সমুদ্রের কাছে গিয়েও অদেখা হয়ে আছে।

[1]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2018/08/38764137_10217197836323136_1612130259614826496_n.jpg

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf/