by Shahnaz Perveen | October 17, 2018 8:01 am
অপ্রয়োজনীয় কথা কাজ আছে যত মনে
সময় থাকতে সেরে নাও, রেখো না গোপনে
এগুলোই তোমাকে করবে হয়তো অমর অক্ষয়
বড় বাড়ি বা বেন্টলী গাড়ি কক্ষনোই তো নয়!
মিষ্টি হেসে কুশলাদি জিজ্ঞেস করো যদি
মিলন মেলায় আনন্দের বন্যা বয় নিরবধি!
তুমিই যদি হও সেসব সুন্দর মূহুর্তের কারণ
বন্ধুদের সমৃতিতে নক্ষত্র হয়ে রবে অনুক্ষণ!
ভুলেই যাবে মেয়ে তোমার দিয়েছো কি কিনে?
গুচি ব্যাগ আর নাইকি জুতো নতুন ফ্যাশনে
গলা জড়িয়ে বায়না কখনো করেছে সে যখন
ঘন বর্ষায় খিঁচুড়ি রেঁধে খাইয়ে দিয়েছো তখন!
জীবনসংগী রাখবে না মনে কত কি তুমি করেছো
নিপুণ হাতে ঘরে বাইরে সব কাজ যে সেরেছো
জোছনা ভেজা রাত জাগিয়ে গান শুনাও তাকে
ভুলে যাবে সেই মূহুর্ত ? সাধ্য কখনো তার হবে!
[1]
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.