by Shahnaz Perveen | July 10, 2018 10:20 am
আড়ালে নিন্দা না করতে পারলে
কেউ তাদের নেয় না কোনো দলে!
ভেবো না তা বলে বেঁচে যায় তারা
দলাদলির স্বীকার প্রথমেই হয় তারা!
শক্তি প্রদর্শণে নিয়তই যুদ্ধ হয় যখন
ক্রসফায়ারে মরে নির্দোষ মানুষই তখন!
সবকিছুরই সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে
তাই যা ছুঁড়ছি সব ফিরে আসবে নিজেরই দিকে
হায়রে মানুষ বুঝবো আমরা কোন দিন ?
ভালবাসা সহজ, নয় দলাদলির মত কঠিন!
[1]
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.