by Shahnaz Perveen | May 2, 2018 12:58 pm
আমার অনুভূতি
কিছু কথা, হৃদয়ের কোন ব্যাথা
কিছু অব্যক্ত ভাষা, মনের ব্যাকুলতা
কিছু ভাবনা, স্বপ্ন দিয়ে ঘেরা
কিছু চিন্তা, নিদারুন বাস্তবতায় মোড়া
কিছু চোখের ভাষা, আশা ভালবাসা
কিছু চাহনি, বুঝি না পাওয়ার তৃষা
কিছু কবিতা, করে যায় ছলনা
কিছু কাব্য, করে সত্যকে বর্ননা
কিছু হাস্য, থাকে আনন্দে অমলিন
কিছু হাসি, ব্যাথা লুকাতে বিলীন
কিছু ক্রনদন, গভীর দুঃখ আর হতাশা
কিছু কান্না, মান অভিমানের ভাষা
কিছু অনুভব, শুধুই বুঝি ক্ষণিকের
কিছু অনুভূতি, হৃদয়ে স্থান চিরদিনের !
কিছু মানুষ তোমার জীবনে পথিক
কিছু মনের মত মানুষ তোমাকে চিনে নিবে ঠিক ।
[1]প্রতীকী ছবি
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.