ভালো থেকো

by Wahida Nira | July 28, 2017 12:42 am

ভালো থেকো ছোট্ট পাখি হলদে স্মৃতির শাঁখায় শাঁখায়
ভালো থেকো মিষ্টি বিকেল পুরোনো সব বইয়ের পাতায়
ভালো থেকো মুখো মুখী সময় গুলো সন্ধ্যা বেলার
ভালো থেকো পাশাপাশি হুডতোলা সেই আলো আধাঁর
ভালো থেকো ইথার থেকে ভেসে আসা শব্দগুলো
ভালো থেকো সুতো কাটা সুখ ঘুড়িটা যেথায় উড়ো ………

ওয়াহিদা নীরা

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2017/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b/