বিকেলের সেকেলে গল্পখানি

by KobiOkobita.com | December 1, 2016 1:05 am

ঘুড়িটির সাথে সাথে
বিকেলটি উড়ে উড়ে যায়।

পুরনো এ ঢাকার বিকেল-
কানে কানে শিস দিয়ে বলে,
ঘাসফড়িং-এর মতো
সবুজাভ নরম আলোয়
ঘরে বসে থাকা বড় পাপ!

আমি হাসি,
বিকেলের রোদ চোখে মাখি;
সোনালী সোনালী আলো-
দ্রুত এসে, ভালোবেসে
বড় বেশি দ্রুত চলে যায়!

Source link [1]

Endnotes:
  1. Source link : http://www.kobiokobita.com/2016/12/01/6147

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2016/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/