ছিন্নভিন্ন ছড়া

by Afzal Hossain | June 3, 2014 4:40 am

কালো টাকা নাই যদি হয় সাদা,

তাতে যায় আসে না কিছু,

নেই তো কোন বাঁধা ।

টাকার কোন রঙ থাকে না,

যার কাছে সে থাকে,

সবাই তাকে ‘হুজুর’ ‘হুজুর’ ডাকে ।

যাই বলো না মামু,

আমি কিন্তু গরম গরম

কালো টাকাই খামু ।

এলিট ফোর্সের পোশাক পড়ে

নেতার মেয়ের জামাই,

ঠান্ডা মাথায় গুম করে,

দক্ষ হাতে খুন করে,

সহজ পথ ছেড়ে তার

কালো পথে কামাই ।

কর্তৃপক্ষের টাল-বাহানা, শুধু

আমরা মাথা ঘামাই ।

সাতজন গুম হলো,

খুন হলো শেষে,

শীতলক্ষ্যা নদীতে

লাশ উঠে ভেসে ।

কে করেছে, কে মেরেছে,

সবার জানা আছে,

শুধু গডফাদারের হদিশ নেই

কর্তৃপক্ষের কাছে ।

সাগর, রুনি, নজু, ত্বকী

খুন হয়েছে সবাই,

কেউ মরেছে শ্বাসরোধে, আর

কেউ হয়েছে জবাই ।

Courtesy: www.[1]jolbhumi.blogspot.com[2]

Endnotes:
  1. www.: http://www.jolbhumi.blogspot.com
  2. jolbhumi.blogspot.com: http://www.jolbhumi.blogspot.com

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2014/%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/