by Shubhra Nilanjona | May 8, 2014 7:11 am
মনের ভিতর দুঃখ উড়ে
দুঃখ উড়ে দুঃখ উড়ে
টাপুর টুপুর কষ্ট ঝড়ে
বৃষ্টি পড়ে হৃদয় জুড়ে ।।
মনের চালে বৃষ্টি ঝরাই
ভালবাসার পানসী সাজাই
নানা রঙের দুঃখ উড়াই
হৃদয় জুড়ে বৃষ্টি ঝরাই ।।
মেঘের ডাকে জল নূপুরে
রুনুঝুনু দুঃখ বাজে
রিমঝিম শব্দ করে
হৃদয় জুড়ে বৃষ্টি পড়ে ।।
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2014/%e0%a5%a4%e0%a5%a4%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.