by Shahadat Manik | May 17, 2011 7:08 pm
আমার স্বপ্নে হাত কড়া,
ঈশ্বরের হাতে বন্দী;
মুক্তি মেলে না, ছলা কলায়
যতই করি ফন্দী।
ঈশ্বরের কি তাড়া আছে?
আছে কি তাড়া?
কার কি অভাব জানবার!
বুড়িয়ে যাচ্ছি, খেয়াল কি আছে
আছে কি খেয়াল, আমার কেইস
আমার ফাইল নাম্বার!
১৭.০৫.২০১১
ক্যানবেরা
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2011/joma-file/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.