by Maya Sofia | August 15, 2019 5:44 pm
যারা পাশে থাকার থাকবে
হোক না অনেক খারাপ সময়ে
যারা ভালোবাসার বাসবে
হোক না অনেক কিছুই জীবনে
যারা বিশ্বাস রাখার রাখবে
হোকনা সেটা যতই কষ্টের
যারা সম্মান রাখার রাখবে
হোক না সেটা যেভাবেই
তারাই সকল সময়ের শুভাকাঙ্খী
তারা সর্বদাই উৎসাহের উৎস
হোক না যত দূর বা যত কাছে
মৃত্যুতেও জীবন সার্থক এমন মানুষগুলোর জন্যে
কিছু পাবার আশায় নয়
পথ চলা সহজ হয় কেবল ভালোবাসার টানে

Source URL: https://priyoaustralia.com.au/literature/2019/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.