by Priyo Australia | November 30, 2010 6:18 pm
বিজয় দিবসের আমন্ত্রণ | বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রেলিয়া
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রেলিয়া কমান্ড ইউনিট কর্তৃক বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৯শে ডিসেম্বর ২০১০ তারিখ রোজ রোববার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক আবুল এইচ.এম. হেলালউদ্দিন ও সদস্য-সচিব ওয়ালিউর রহমান টুনু প্রবাসী সকল দেশপ্রেমী বাংলাদেশীদের উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনের জন্যে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠানটি সকলের জন্যে উম্মুক্ত হলেও অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পনেড়বর স্বার্থে পূর্বাহ্নে উপস্থিতি নিবন্ধন করা প্রয়োজন। আমন্ত্রণ পত্র সংগ্রহের জন্যে যোগযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ করুন ০৪১২ ০৬৫ ৮২১, ০৪০১ ২৯৬ ৫৫৫, ০৪৩৩ ৭৯৫ ৯৬৮।
অনুষ্ঠানের স্থান: স্পাইস অফ লাইফ, ১১৬ উইংগ্রাম স্ট্রীট, হ্যারিস পার্ক। দুপুর ১২:১৫ মি: থেকে ১:৩০মি: পর্যন্ত বাফেট লান্চ। ১:৩৫মি: থেকে ২:০০ ঘটিকা পর্যন্ত বিশেষ আলোচনা সভা। ২:০০ ঘটিকা থেকে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
(ওয়ালিউর রহমান টুনু)
সদস্য-সচিব
Source URL: https://priyoaustralia.com.au/events/sydney-event-list/2010/observing-the-vicotry-day-of-bangladesh-in-sydney/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.