by Kazi Ashfaq Rahman | July 1, 2018 11:02 pm
সিডনি সফরত দেশ বরেণ্য সাংস্কৃতিক কর্মী এবং কিংবদন্তী অভিনয় শিল্পী ডলি জহুর গত রবিবার ১লা জুলাই সকালে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল সফরে আসেন। স্থানীয় সময় সকাল এগারোটায় এই গুনী শিল্পী স্কুল প্রাঙ্গনে এসে উপস্থিত হলে ছাত্রছাত্রী, শিক্ষক, কার্যকরী কমিটির সদস্য এবং অভিভাবকেরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বাংলাদেশের শীর্ষস্থানীয় এই শিল্পী পরে বিভিন্ন শ্রেণি কক্ষ ঘুরে দেখেন। বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা এই পর্যায়ে সম্মানিত অতিথিকে গান শুনিয়ে এবং কবিতা আবৃত্তি করে মুগ্ধ করে। সম্মানিত এই অতিথির আগমনে আপ্লুত স্কুলের সংশ্লিষ্ট সবাই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখেন।
সবশেষে মিসেস ডলি জহুর উপস্থিত সবার সাথে চা চক্রে যোগ দেন। সকাল এগারোটায় স্কুলের সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আবারও আসার প্রত্যাশা দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের এই দিকপাল বিদায় নেন।
ডলি জহুরকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের বাংলা হাতের লেখা।
ডলি জহুরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্কুলের পরিচালণা কমিটির সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান।
ডলি জহুর বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখছেন।
ডলি জহুরকে বিভিন্ন শ্রেনীকক্ষ ঘুরে দেখাচ্ছেন স্কুলের সভাপতি আব্দুল জলিল, অধ্যক্ষ রোকেয়া আহমেদ এবং শিক্ষক নাসরিন মোফাজ্জল।
অন্তরঙ্গ আলাপচারিতায় ডলি জহুর, স্কুলের শিক্ষিকা রুমানা সিদ্দিকী এবং অধ্যক্ষ রোকেয়া আহমেদ।
ডলি জহুর উপভোগ করছেন ছোট্ট সোনামণি জেইনার পরিবেশনা।
ডলি জহুর উপভোগ করছেন আলিশার পরিবেশনা।
ডলি জহুরের আগমনে উদ্বেলিত অভিবাবকদের একাংশ।
ডলি জহুরের সাথে স্কুলের শিক্ষার্থি, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং অভিবাবকবৃন্দ।
Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2018/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%a1/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.