Bangladesh Society of Sydney Inc's Iftar Party Report

by Priyo Australia | August 27, 2011 8:49 pm

বাংলাদেশ সোসাইটি অব সিডনী ইংক এর ইফতার মাহফিল’২০১১অনুষ্ঠিত

রকডেল পাবলিক স্কুলের হল রুমে গত ১৪ ই আগস্ট রবিবার বিকেল ৪ টায় বাংলাদেশ সোসাইটি অব সিডনী ইংক এর ইফতার মাহফিল’২০১১ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কালচারাল স্কুল রকডেল এবং বাংলাদেশ সোসাইটি অব সিডনী ইংক এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল এর শুরুতেই বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ পবিত্র কুরআন শরীফ থেকে বেশকিছু তেলাওয়াত করে শুনায় এবং পরে ইফতার অনুষ্ঠিত হয়। রকডেল এলাকা সহ সিডনী’র বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক বাংলাদেশী এই মাহফিলে উপস্হিত ছিলেন।

রকডেল বাংলাদেশ কালচারাল স্কুল এর প্রিন্সিপ্যাল ডঃ মোঃ হাবিব উল্লাহ ইফতারের পূর্বে রমজান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ছেলে-মেয়েদেরকে বাংলা স্কুলে পাঠানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন ধর্মীয় শিক্ষা করা সবার জন্য অপরিহার্য।

সোসাইটির সভাপতি জনাব শহীদুজ্জামান আলো উপস্হিত সবাইকে তাদের কন্ট্রিবিউশন এবং এই মাহফিলে উপস্হিত হয়ে অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন।

2011/pdf/Ifter_news_582936983.pdf[1] ( B) 

Endnotes:
  1. 2011/pdf/Ifter_news_582936983.pdf: https://priyoaustralia.com.au/live/wp-content/uploads/files/2011/pdf/Ifter_news_582936983.pdf

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2011/bangladesh-society-of-sydney-incs-iftar-party-report/