ড: ওয়াজেদ মিয়ার মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার শোকবার্তা

by Priyo Australia | May 10, 2009 11:08 pm

মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার স্বামী বিশিস্ট পরমানু বিঞ্চানী ও বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড: এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছাড়াও তিনি একসময় বাংলাদেশ এসোসিয়েশন ফর এডভান্সমেন্ট ওফ সাইন্স এরও সভাপতি ছিলেন। বাংলাদেশের আণবিক শক্তি গবেষনা ও উন্নয়নে এই প্রথিতযশা বিঞ্চানীর অবদান জাতি চিরদিন সমরন রাখবে। এই প্রতিভাবান পরমানু বিঞ্চানীর মহাপ্রয়ানে বাঙ্গালী জাতি এক অমূল্য সম্পদ হারালো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজিব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সহ পরিবারের সকল সদস্যদের প্রতি ড: ওয়াজেদের মৃত্যূতে গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2009/%e0%a6%a1-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac/