by Kazi Ashfaq Rahman | May 27, 2019 1:17 pm
ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বাংলা ভাষা ও সংস্কৃতি শিক্ষা দানের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষাকে উৎসাহিত করে থাকে। ধর্মের অমিয় বাণী সততা, ন্যায় নিষ্ঠা, পারস্পরিক শ্রদ্ধা,আত্মসংযম, আত্মসিদ্ধির মত মানবিক গুণাবলী প্রচারের পাশাপাশি নিজেদের জীবনে এর প্রয়োগ ঘটাতে সচেষ্ট। আর তাই প্রতিবছরের মত এবারও আয়োজন করা হয়েছিল বাংলা স্কুলের বার্ষিক ইফতার মাহফিল।

গত ২৬শে মে ২০১৯ রবিবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই ইফতার মাহফিলে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, কার্যকরী কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি এই মহতী আয়োজন শান্তি ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

অত্যন্ত সুস্বাদু এবং উপাদেয় খাবারের সমাহারে ইফতার পর্বটি সবাই প্রাণ ভরে উপভোগ করেন। ইফতার শেষে মাগরেবের নামাজে গোটা মানবজাতির কল্যাণ ও সমৃদ্ধ কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা হয়।

নামাজ শেষে রাতের খাবার ও মিষ্টান্ন পরিবেশন করা হয়। ইফতারে আগত সবাই বাংলা স্কুলের এই চমৎকার সার্বজনীন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

প্রসংগত উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে।




Source URL: https://priyoaustralia.com.au/community-news/2019/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-7/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.