by ফারাহ কান্তা | September 11, 2019 9:05 am
আমাদের সবার জীবনেই কোনো না কোনো গল্প থাকে। সেই গল্প কখনো সংগ্রামের, কখনো সাফল্যের। কখনও পাওয়া-না পাওয়ার, কখনও দু:খ-বেদনা কিংবা কখনও সুখের।
সেই সব গল্প নিয়ে আমরা আসছি। যে গল্প সাহস জোগাবে আরও অনেকের (কিংবা যদি একজনও হয় তাতে ক্ষতি কি?)। যে গল্পে আমরা বলব, “তুমি কোনো দলছুট পাখি নও, আমরাও আছি তোমার দলে”
“আমাদের গল্পের” আসরে সবাইকে আমন্ত্রণ।
স্থান-কালঃ গ্লেনফিল্ড কমিউনিটি হল, ১০ নিউটন রোড, গ্লেনফিল্ড।
২০ অক্টোবর ২০১৯, বিকাল ৩ টায়।
বিশেষত্বঃ এটা শুধুমাত্র মেয়েদের গল্পের আসর, তাই ছেলেরা আপাতত আমন্ত্রিত নন।
তবে তাই হোক, দেখা হবে “আমাদের গল্প” এ।

Source URL: https://priyoaustralia.com.au/community-news/2019/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%83-untold-stories/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.