by Fazlul Bari | March 12, 2015 4:57 pm
শুক্রবারের হ্যামিল্টনের ম্যাচে মাশরাফি বিন মুর্তাজা খেলবেন না। তার বদলে অধিনায়কত্ব করবেন সহ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ টিম সূত্র বিডিনিউজে তথ্যটি নিশ্চিত করেছে। মাশরাফির জায়গায় শফিউল খেলার সম্ভাবনা আছে। নাসিরও শুক্রবারের ম্যাচে ফেরার কথা। নাসির ফিরলে দলে ব্যাটসম্যানের সংখ্যা দাঁড়াবে আটজন। এই বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে দেখা যেতে পারে তাইজুলকেও। উল্লেখ্য ২০১২ সালে অধিনায়কত্ব হারাবার পর আবার অধিনায়কত্ব করবেন বিশ্বসেরা অন্যতম এই অলরাউন্ডার। নেলসনের ম্যাচে পায়ের পেশিতে চোট পান মাশরাফি। এরসঙ্গে যোগ হয়েছে গলা ব্যথার সমস্যা। মাশরাফিকে শুক্রবারের ম্যাচে বিশ্রাম দেবার কথা আগেই বলা হচ্ছিল। ছেলে খেলবেন না বলে দেশের পথে পার্থ রওয়ানা হয়ে গেছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা।
Source URL: https://priyoaustralia.com.au/articles/sports/2015/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.