by Fazlul Bari | March 20, 2015 5:17 am
বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেট দল যাচ্ছে বাংলাদেশে। ১৪ এপ্রিল দলটির ঢাকা পৌঁছবার কথা। বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেছেন পিসিবির সভাপতির সঙ্গে তার মেলবোর্ন আসার আগেও কথা হয়েছে। সে অনুসারে তাদের সফর নিয়ে নতুন কোন তথ্য নেই। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুসারে তারা বাংলাদেশ যাচ্ছে। উল্লেখ্য পিসিবি এর আগে বাংলাদেশ সফরকে তাদের হোম সিরিজ দাবি করে ম্যাচ ফী সহ নানান সুযোগ সুবিধা দাবি করেছিল। বিসিবি তা প্রত্যাখ্যান করেছে। নাজমুল হাসান বলেন, পিসিবির সে সব প্রস্তাবে আমরা রাজি হইনি। তবে তারা যদি কোন অর্থনৈতিক সহায়তা চায় তবে তা বিবেচনা করে দেখা হবে।
Source URL: https://priyoaustralia.com.au/articles/sports/2015/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.