কাঁধে আঘাত, বিজয়ের বিশ্বকাপ শেষ

by Fazlul Bari | March 5, 2015 12:45 am

ফজলুল বারী, নেলসন থেকে ইনজুরি পড়া বাংলাদেশ দলের অন্যতম ওপেনার এনামুল হক বিজয়ের বিশ্বকাপ শেষ বৃহস্পতিবার নেলসনের সেক্সটন ওভালে খেলায় ফিল্ডিং’এর সময় কাঁধে আঘাত পান বিজয়। স্ক্যান রিপোর্টে তার দুটি ফ্রেকচার ধরা পড়েছে। বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য নাজমুল করিম টিংকু এই প্রতিনিধিকে জানিয়েছেন, জানিয়েছেন, বিজয়ের পরিবর্তে খেলতে অস্ট্রেলিয়া আসছেন ইমরুল কায়েস। বৃহস্পতিবার রাতেই তার এডিলেড রওয়ানা হবার কথা। উল্লেখ্য আগামী শনিবার বাংলাদেশের পরবর্তি ম্যাচ এডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে।

Source URL: https://priyoaustralia.com.au/articles/sports/2015/%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95/