by Anamul Bhuiyan Mukul | August 4, 2015 11:10 pm
জীবন ভ্রমন ১৩ : জীবন চলার পথে যার সাথে রিদয়ের বন্দন থাকে তাকে বন্ধু বলে । একদিন স্কুলের টিচার্স রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম । ভিতর থেকে “এই হলদে পাখি” বলে ঢাক পড়ল । আমার একটা হলুদ প্রিন্ট এর শার্ট ছিল । পছন্দের ছিল বলে মাঝে মাঝে স্কুলে পরতাম । তাই ওই স্যার আমাকে হলদে পাখি বলতে ডাকতেন ।
ডাক শুনে আমি ভিতরে যাই । স্যার বললেন কাল বিকালে কোথায় ছিলি । উত্তর দেই । আবার প্রশ্ন – সাথে ওই ছেলেটা কে ছিল । বললাম আমার এক বন্ধু । ওই সময় তোর হাতে কি ছিল । স্যার বেত হাকিয়ে বলল আর খাবি ! রুমে বসা কয়েক জন শিক্ষক দেখছিল । তারপর বলল , ঠিক আছে মাপ করবো যদি বন্ধুর সংগা বলতে পারিস । উত্তরে বললাম “জীবন চলার পথে যার সাথে রিদয়ের বন্দন থাকে তাকে বন্ধু বলে ” ।
স্যার বলল এই সংগা পাইলি কই ? উত্তর দিলাম আপনার চটি বইতে । স্যার ক্ষেপে গিয়ে বললেন চটি বই মানে !! ঘুরিয়ে বললাম স্যার আপনার লেখা পাতলা বইতে । ” ও তাহলে বইটা পড়েছিস ” এই বলে বিদায় দিল । “আর যেন হাতে কোনো আগুন না দেখি “। জ্বী স্যার বলে বিদায় নিলাম ।
স্বাধীনতার পর এক সময় লম্বা চুল রাখার স্টাইল আসে । আর এইটা মুরুব্বি ও হুজুর শ্রেনীর লোকের চক্ষু শূল ছিল । এক বছর আব্বার সাথে বনিবনা করে ঈদের পর চূল কাটবো বলে কথা হয় । ঈদের পর চূল না কেটে স্কুলে যাই । আবার টিচার্স রুমের ভিতর থেকে “হলদে পাখি” বলে ডাক পড়ল । ওই একেই স্যার পকেট থেকে ৫ টাকা বের করে দিয়ে বলল দোকানে গিয়ে চুল কেটে আয় ।
আমি হতভম্ব হয়ে গেলাম । কোন উত্তর দিতে না পেরে হাতে ৫ টাকা নিয়ে বের হয়ে গেলাম । কিছুক্ষণ পর আবার অনুমুতি নিয়ে রুমে ঢুকলাম । বললাম স্যার আব্বা বলেছে এই শুক্রবারে চুল কাটতে নিয়ে যাবে । স্যারের ছেলে আমাদের সাথে পড়ত । রাজীব কে বললাম তোর বাপে আজ আমারে ডুবাইছে । উত্তরে রাজীব বলল ” আব্বা তোরে পছন্দ করে , টাকাটা ফেরত দিছস কেন , টিফিন টাইমে খাওয়া যেত ” ।
বাসায় গিয়ে আব্বাকে ঘটনাটা বলি । আর যাই কই । সাথে সাথে ফকিরাপল বাজারের সামনের রাস্তায় আমতলায় গিয়ে বাটি চাট । পরের দিন ইংলিশ ক্লাসে স্যার কাছে এসে বলল ” পরিপাটি চুল ” ইংলিশে অনুবাদ কর । বললাম ” hair with small head ” । সাথে সাথে “কি বললি ” বলে ধমক । আমি সরি বলে ঘুরিয়ে বললাম head with small hair । স্যার বললেন it is tidy hair । মনে মনে বললাম কচু , it is ন্যাড়া মাথা ।
জীবন ভ্রমন ১৪ : হাই স্কুল থেকে টুকটাক পত্রিকা পড়তাম । তখন ফুট বল ও সিনেমার খবর ছাড়াও কিছু রাজনৈতিক খবর পড়তাম । বিশেষ করে বঙ্গ বন্ধুর দেশে ফেরার পর থেকে উনার ছবি সহ যে কোনো খবর , বেওয়ারিশ লাশের খবর , রাজনৈতিক হাঙ্গামা ও কিলিং এর খবর ইত্যাদি পড়তাম । আজ অবদি এই অভ্যাস রয়ে গেছে ।
প্রথম রাজনৈতিক পদাচারণ ঘটে রেসকোস ময়দানে । দেশে ফেরার পর বঙ্গবন্ধুর প্রথম পাবলিক স্পিচ । স্কুল থেকে লাইন ধরে পায়ে হেটে আসা যাওয়া । দুইটা ললি ( গোল চকলেট ) পেয়েছিলাম । বলা যায় প্রথম রাজনৈতিক উপঠৌকন ।
এলাকায় মঞ্জু নামে এক ভাই থাকতেন । জাসদ করতেন । সালটা ঠিক আমার মনে নাই । উনি জাসদের মিটিং এর জন্য মাইকিং করছেন । কিন্তু পুলিশের ভয়ে রাজারবাগ শান্তিনগর এলাকায় যেতে পারছেন না । আমরা দুই জন কলোনির গেটে দাড়িয়ে টং দোকান থেকে কিছু একটা খাচ্ছিলাম । উনি কাছে এসে বললেন মাইকিং করতে পারবি ! এইখান থেকে শান্তি নগর মোড় পর্যন্ত যাবি আর আসবি । আর ফেরত এসে দুই টাকা দিয়া সিঙ্গারা খাবি ।
আমরা মাইক হাতে পাব এই খুশিতে রাজি হয়ে গেলাম । লিফলেট হাতে নিয়ে বলতে লাগলাম – ” ভাইসব ভাইসব ……..ঐতিহাসিক বায়তুল মোকারম প্রাঙ্গনে এক বিশাল জনসভার আয়োজন করা হইইইইয়াছে …..উক্ত জনসভায় বক্তিতা করিবেন …..” । তখন শুধু ভাইরা মিটিং এ দাওয়াত পেত । পুলিশ লাইন এর গেট পার হয়ে শান্তিনগর মোড়ের কাছাকাছি যেতেই পুলিশের ভ্যান এসে রিক্সা থামালো ।
পুলিশের জেরার মুখে ঘটনা খুলে বলি । এক পুলিশ জিগ্গেস করলো সিঙ্গারার টাকা পাইছস । বললাম – না , মঞ্জু ভাই হোটেলে বলে দিছে । অর্থাৎ oral credit note । বিশ্বস্ততার প্রতিক । গ্রামের এক দাদার কাছ থেকে শুনেছি পুরানো দিনে নাকি গাছের পাতা দিয়ে বায়না করত । কান ধরে তওবা করার পর পুলিশ ছেড়ে দিল । আর রিক্সা সমেত মাইক থানায় নিয়ে গেল । বলা যায় প্রথম পলিটিকাল পুলিশের ধাক্কা ।
একবার বায়তুল মোকারম প্রাঙ্গনে বাদাম খেতে খেতে এক বক্তিতা শুনছিলাম । ঐ জাযগায কয়েক শত লোক এমনিতেই ঘুরাফেরা করে । মনে হয় মিটিং এর লোক । সম্ভবত ন্যাপ ভাসানীর কেও একজন বক্তিতা করছিলেন । মঞ্চের সামনে ৭০ / ৮০ জন লোক বসা । তিনি বলছিলেন ” বহু বছর ধরে এইখানে বক্তিতা করছি , লাভ হইছে শুধু ওই চিনা বাদাম ওয়ালার ” ।
Source URL: https://priyoaustralia.com.au/articles/2015/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8-%e0%a7%a7%e0%a7%a9-%e0%a7%a7%e0%a7%aa/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.