আমি একজন বাংলার যিশু চাই

by Anonymous Writer | February 8, 2013 3:15 am

আমি একজন বাংলার যিশু চাই

আমি শুধু একজন বাংলার যিশু চাই

যে যিশু ক্রুশবিদ্ধ হবেন, শুধুই বাংলার পাপ মোচনে

আমি এমনই একজন বাংলার যিশু চাই।

আমি এমনই ক্রুশবিদ্ধ একজন বাংলার যিশু চাই

যে ক্রুশের দু বাহু, ওঁরা দুজন

একজন আড়াআড়ি, আরেকজন খাড়াখাড়ি

আমি এমনই ক্রুশবিদ্ধ এক বাংলার যিশু চাই।

কে আড়াআড়ি, আর কে খাড়াখাড়ি

কে খাড়াখাড়ি, আর কে আড়াআড়ি

সে সমাধান, শুধু যিশুরই সাধ্য

তাই আমি, এমনই ক্রুশবিদ্ধ এক বাংলার যিশু চাই।

ক্রুশবিদ্ধ পাপবিদ্ধ যিশু, চলে যাবেন

চলে যাবেন, চিরকালের তরে

গ্রিনল্যান্ড কি এন্টারটিকায়, কিংবা সাহারায়

আমি এমনই ক্রুশবিদ্ধ একজন বাংলার যিশু চাই।

নির্বোধ/মরেনো

৮ ফেব্রুয়ারি ২০১৩

http://nirbodh.wordpress.com/

nirbodh@gmail.com

Source URL: https://priyoaustralia.com.au/articles/2013/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/